আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।
ভ্যানিশিং ম্যান নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামভ্যানিশিং ম্যানপরিচালকশেখ নাজমুল হুদা ইমনঅভিনয়জিয়াউল হক পলাশ, সাফা কবির সহ আরো অনেকেভাষাবাংলামুক্তির তারিখ১৮ জুন ২০২৪
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
প্রথমে নায়ককে দেখানো হয়। সে বসে বসে একটি ওষুধ তৈরি করছিল এবং সে সবসময় বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করত যা হারবাল ওষুধ হিসেবে পরিচিত ছিল৷ সে এটি তার নিজ হাতে তৈরি করত। বিভিন্ন ধরনের ফর্মুলা মিক্স করে সে এটি তৈরি করত৷ যার ফলে সে নিজে প্রথমে চেক করতো৷ তারপরে মানুষজনদেরকে দিত। সবসময় সে এই কাজই করতো৷ এভাবেই তার ব্যবসা অনেকদিন যাবত চলতে থাকে৷ এভাবে যখন সে অনেকদিন যাবত এই ব্যবসা করে তখন একদিন হঠাৎ করে সে এমন একটি ফর্মুলা ব্যবহার করে সেই ওষুধটি যখন সে তৈরি করে তখন সে দেখতে পায় যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভ্যানিশ হয়ে গিয়েছে৷ এই বিষয়টি সে ভালোভাবে যখন বুঝতে পারে তখন সে এর অপব্যবহার করতে শুরু করে দেয়৷ সে মাদক দ্রব্যের সাথে লিপ্ত হয়ে যায় এবং সে এখন মাদক পাচার করতে থাকে৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
তার বাসার সামনে প্রতিদিনই পুলিশ দাঁড়িয়ে থাকতো৷ পুলিশরা সবাইকে সেখান দিয়ে চেক করতো৷ নায়ক যখন একেবারে অদৃশ্য হয়ে সেখানে চলে যেত তখন পুলিশ তাদেরকে দেখতে পারত না৷ একদিন যখন সে একেবারে হাসতে হাসতে সেখানে পুলিশের সামনে দিয়ে যাচ্ছিল তখন এখানে দেখানো হয় যে তাকে পুলিশ দেখে নেয় এবং তাকে ধরে ফেলে৷ তার ব্যাগ চেক করার পরে তারা সেখানে মাদকদ্রব্য পায় এবং সেই মাদকদ্রব্য পাওয়ার পরে তাকে জেলে নিয়ে যাওয়া হয়৷ সে সেখানে অনেকদিম জেলে থাকে৷ জেল থেকে বেরিয়ে আসার পরে সে আল্লাহর কাছে একেবারে ভালোভাবে মাপ চেয়ে নেয়৷ সে বলে যে সে আর কোন ধরনের অনৈতিক কাজ করবে না এবং সে অনেক ভালো জীবন যাপন করবে৷ সে এই সকল মাদকদ্রব্যের সাথে সংযুক্ত হবে না৷ তবে কিছুদিন পর আবারও সে তার আগের পথেই ফিরে আসে৷ সে মাদকদ্রব্য পাচারের জন্য তার যে অদৃশ্য হওয়ার ওষুধ ছিল সেটি তৈরি করতে থাকে৷







