Serey is utilizing Blockchain technology

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

nevlu123


"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা য��য় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @nevlu123

অনু কবিতা-১

তুমি আমার জীবন, তুমি আমার স্বপ্ন,

তোমার ভালোবাসায় আমি বেঁচে থাকি।

যতই দিন চলে যাক, তুমি সাথেই থাকো,

তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না আমি।

অনু কবিতা-২

ভালোবাসা যদি সত্যি হয়,

অভিমানও নাকি সয়ে যায়।

তুমি হয়তো ফিরে আসবে একদিন,

সেটা ভেবে মনটা আবার জেগে উঠতে চায়।

অনু কবিতা-৩

তোমার ভালোবাসা, তোমার কথা,

হৃদয়ে বেঁধে রাখি।

তুমি আমার বড় সুখ,

তোমার হাসিই আমার হাসি।

তোমার দুঃখ আমার দুঃখ,

এ যেন চিরন্তন এক সম্পর্ক।

অনু কবিতা-৪

আমার একমাত্র প্রার্থনা,

তুমি পাশে থাকো।

তোমার ভালোবাসায় আমি পূর্ণ।

তুমি আমার সঙ্গী, তুমিই আমার প্রিয়।

তোমায় ছাড়া জীবন অসম্পূর্ণ

যাও বাতাশ তাকে বলে দিও।

অনু কবিতা-৫

ভালোবাসা আজো আছে,

অভিমানের আড়াল পেরিয়ে।

তোমার একটা কথাই শুধু,

চোখের জলকে যায় হা

র মানিয়ে।

99.727 SRY$0.00
Khmer Crypto

Comments