Serey is utilizing Blockchain technology

কবিতা : দূর অজানায়।

nevlu123
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।


হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


কবিতা : দূর অজানায়।লিখেছি আমি : @nevlu123

বেলা যায় বয়ে তুমি বিহীন।

তোমাতে ভালোবাসা আছে সীমাহীন।

তুমি আমার আলো তুমি যে আশা,

তোমার তরে জমা কত ভালোবাসা।

যদি তুমি হারাও দূর অজানায়,

আঁধারে নিমজ্জিত হয় মোহনা।

রক্তিম আকাশ হয়ে যায় নীল।

বেদনারা সাড়া দেয় হয়ে অমলিন।

আশা নিয়ে বেঁচে থাকা,

হয় যে বড় দায়।

নিজেকে গুছিয়ে রাখার,

আর নেই যে উপায়।

কাছে আসা ভালোবাসা যেন এক মায়া।

সময়ের ব্যবধানে নেই তার ছায়া।

আছে শুধু মৃদু বাতাস,

আর দুঃখের হাতছানি।

মনে জমা কষ্টের পাহাড়,

সে অনেকখানি।


তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।


আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক



127.315 SRY$0.00
Khmer Crypto

Comments