Serey is utilizing Blockchain technology

আমি বেকার নাটকের রিভিউ

nevlu123

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

আমি বেকার নাটকের রিভিউ।

আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য

নাটকের নামআমি বেকারপরিচালকআদিফ হাসানঅভিনয়তামিম খন্দকার, ইফফাত আরা তিথি সহ আরো অনেকেভাষাবাংলামুক্তির তারিখ১৭ নভেম্বর ২০২৪

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

প্রথমে নাটকটি শুরু হয় এবং এখানে নায়ককে দেখানো হয়৷ সে পরিবারের ছোট সন্তান ছিল ৷ সে এখনো পর্যন্ত কোনো ধরনের চাকরি-বাকরি করত না৷ যার ফলে সে বেকার এবং তাকে পরিবারের সবাই বাঁকা চোখে দেখা শুরু করে৷ কারণ সে তার বড় ভাইয়ের টাকা দিয়ে এখনো চলে। তার বাবাও এখন কোন কাজ না করার কারণে তিনিও এখন তাকে টাকা দিতে পারে না৷ তিনিও তাকে অনেক ধরনের কথা বলেন৷ সে কেন চাকরি করেন করে না৷ কেন সে এখনো পর্যন্ত শুধুমাত্র তাদের টাকা দিয়েই চলছে৷ এরকম অনেক ধরনের কথা তাকে বলে৷ তবে সে কোনভাবেই সে কথাগুলো থেকে কষ্ট পায় না৷ সে নিজে থেকেও চেষ্টা করে সে তার পড়াশোনা চালানোর জন্য এখন টাকা চায়৷ তবে কোন ভাবেই সে টাকা পায় না৷ এর পরবর্তীতে সে তার প্রিয় মানুষ অর্থাৎ নায়িকার সাথে দেখা করে৷ প্রিয় মানুষ তাকে একই কথাই বলে৷ কারণ এতদিন যাবত তাদের সম্পর্ক, এখনও পর্যন্ত তারা কোনভাবেই তাদের ভালোবাসার কথা তাদের পরিবারকে জানাতে পারেনি শুধুমাত্র তার বেকারত্বের কারণে৷

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর একদিন যখন নায়িকা তার বাবার সাথে নায়কের পরিচয় করিয়ে দেয় তখন সেদিন নায়িকার বাবা তাকে অনেক বেশি অপমান করতে থাকে৷ কারণ বেকার ছেলে তিনি কোনভাবে সহ্য করতে পারেন না৷ এর পরবর্তীতে নায়ক তার বাসায় আসে এবং বাসায় খাওয়ার সময় তাকে সবাই অনেক বেশি অপমান করতে থাকে৷ তবে তার মা কোন ভাবেই সে বিষয়টি সহ্য করতে পারে না৷ তিনি অনেক কান্নাকাটি করতে থাকেন৷ তবে তাদের এই অপমান আর সহ্য করতে না পারে না বাসা থেকে বের হয়ে চলে যায়৷ তার বন্ধুদের কাছে আশ্রয় নেয়৷ তবে কোনভাবে তার বন্ধুরাও তাকে রাখতে চায় না৷ বিভিন্ন অজুহাত দেখিয়ে তারাও তাকে বাসা থেকে বের করে দেয়৷ আবার নায়ক বাসায় ফিরে আসে৷ তখনও তাকে অনেক অপমান করা হয়৷

74.747 SRY$0.00
Khmer Crypto

Comments