প্রতিটি হার মানেই শিক্ষা, প্রতিটি কষ্ট মানেই শক্তি।

nevlu123
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

প্রতিটি হার মানেই শিক্ষা, প্রতিটি কষ্ট মানেই শক্তি।

Source 

বন্ধুরা টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। সত্যি বলতে প্রতিটি হার মানেই শিক্ষা, প্রতিটি কষ্ট মানেই শক্তি।হঠাৎ এই বিষয় মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ।আসলে ভালোলাগার সব বিষয়বস্তু আমার বাংলা ব্লগে শেয়ার করি, তাই ভাবলাম এ বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করি।

জীবন মানেই হার জিত,কারণ কখনো আমরা জিতি, আবার কখনো হেরে যাই। কিন্তু সেই হার মানেই কি আমরা ব্যর্থ,না একদম না। বরং প্রতিটি হারের ভেতরেই লুকিয়ে থাকে বড় একটি শিক্ষা,আবার প্রতিটি কষ্ট আমাদের করে তোলে আরও বেশি শক্তিশালী যেটা আমি মনে করি।

জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেগুলো আমাদের খুব কষ্ট দেয়। আমরা ভেঙে পড়ি, মনে হয় সব শেষ। কিন্তু একটু ভালো করে ভাবলে দেখা যাবে, সেই কষ্টের মধ্যেই ছিল একটা শিক্ষা। হয়তো সেটা ছিল ধৈর্য ধরার শিক্ষা, হয়তো নিজের ভুল থেকে শেখার শিক্ষা, কিংবা কারো চরিত্র বোঝার শিক্ষা।

আমরা যদি প্রতিটি কষ্টকে শত্রু না ভেবে, একেকটি শিক্ষা মনে করি, তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। কারণ কষ্টই আমাদের শেখায় কে আসল বন্ধু, কে ছলনাকারী। কষ্টই আমাদের শেখায় কখন চুপ থাকতে হয়, কখন সাহস করে দাঁড়াতে হয়।কষ্টই আমাদের শেখায় সবাইকে আপন ভাবতে নেই সবাইকে সব বলতে নেই।

অনেক সময় দেখা যায়, কেউ জীবনে বড় কিছু করতে গিয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু সেই ব্যর্থতা যদি সে ভালোভাবে বিশ্লেষণ করে, তাহলে সে বুঝতে পারবে কোথায় ভুল ছিল। আর পরবর্তীবার সেই ভুল না করেই সে সফল হতে পারবে। ঠিক এভাবেই হার থেকে শিক্ষা নিয়ে জন্ম নেয় আশা ভরশা ও নতুন দিগন্ত।

আর সবচেয়ে বড় কথা হলো, কষ্ট আমাদের ভেতরে এমন এক শক্তি জাগায়, যেটা হয়তো আমরা নিজেরাও আগে জানতাম না চিনতাম না। কষ্টের পরেই মানুষ তার শক্তির পরিচয় পায়। যারা জীবনে বেশি কষ্ট পেয়েছে, তারাই হয় সবচেয়ে সংবেদনশীল, সহানুভূতিশীল ও বাস্তবতার মুখোমুখি হবার সাহস রাখে আর এটা আমি বাস্তব প্রমান।

তাই আমি বলবো জীবনে যদি কখনো হেরে যাও, কষ্ট পাও, তবে ভেঙে পড়ো না। মনে রেখো,এই হারই তোমাকে শেখাবে কীভাবে জিততে হয়, এই কষ্টই তোমার ভিতরে তৈরি করবে এক শক্তি।জীবন সব সময় সুখের ও মসৃণ হবে না, কিন্তু প্রতিটি ঝড়ই আরও দৃঢ় করে গড়ে তুলবে। তাই হাসিমুখে শেখা, ধৈর্য ধরা, এবং বিশ্বাস রাখা উচিৎ বলে আমি মনে করি।কারণ একদিন এই কষ্টই শস্তির কারণ হবে।

তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু,যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

Comments