দেশে একটি বড় ধরনের ষড়যন্ত্র চলছে

চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ জামাল হোসেন বলেছেন আজকে দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে ১ টি ঘনঅভ্যুত্থান এর মাধ্যমে পতন ঘটিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছি। আমাদের সেই অর্জনকে আওয়ামিলীগের কিছু প্রেতাত্মাদের ইন্ধনে ধুলিস্যাৎ করে দিতে চাই। আমাদের নেতাকর্মীদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে। গতকাল সন্ধ্যায় মনুফকিরহাট বাজারে ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আজিজের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বি,বি,সি কে দেয়া সাক্ষাৎকার বড় পর্দায় সম্প্রচারকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। তিনি আরো বলেন মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে জাতীয়তাবাদ এর প্রবর্তক তারই উত্তরসূরী রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাস্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি সফল বাস্তবায়নে আমাদের সকল কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এই সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি নেতা-কর্মীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

Comments